বাংলাদেশ ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি, বাস ভাংচুর, যুবদল নেতা বহিষ্কার

  • আপডেট সময় : ০৫:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 56

অনলাইন ডেস্ক:

এককালীন পাঁচ কোটি টাকা অথবা মাসিক ১০ লাখ টাকা করে চাঁদা দাবির অভিযোগে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার (১২ জুলাই) যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। বহিষ্কারের পাশাপাশি ফাহিমের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

বহিষ্কৃত নেতার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ফাহিমের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো বাস যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে প্রবেশ করলেই ফাহিমের নেতৃত্বাধীন একটি চক্র হামলা চালাত। তাদের বিরুদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাস ভাঙচুর এবং চালক ও শ্রমিকদের মারধরের অভিযোগও উঠেছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলন করেন জেলার সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অন্তত ২৫টি বাসে হামলা চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকজন চালক ও শ্রমিক আহত হয়েছেন। ফাহিম নাকি এককালীন পাঁচ কোটি টাকা বা মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে দাবি তাদের।

এই চাঞ্চল্যকর সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা না যেতেই ফাহিমকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে যুবদল কেন্দ্র থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫ কোটি টাকা চাঁদা দাবি, বাস ভাংচুর, যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৫:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫