বাংলাদেশ ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

শাপলা প্রতীক না হলে ধানের শীষও বৈধ নয়: এনসিপি নেতা সারজিস আলম

  • আপডেট সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 47

অনলাইন ডেস্ক:

নির্বাচনি প্রতীক হিসেবে শাপলাকে নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত না করার সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, যদি শাপলা রাজনৈতিক প্রতীক হিসেবে গ্রহণযোগ্য না হয়, তাহলে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও বৈধ হতে পারে না।

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই মন্তব্য করেন। তিনি বলেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, এটি জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। তাই শাপলা প্রতীক হিসেবে বাতিল করলে সমানভাবে ধানের শীষকেও বাতিল করতে হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় ফুল হিসেবে শাপলাকে প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যেই একটি রাজনৈতিক দলের মার্কা হিসেবে তালিকাভুক্ত রয়েছে। তাহলে শাপলাকে বাদ দেওয়ার যৌক্তিকতা কোথায়?”

সারজিস আলম পোস্টে প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগেই বলেন। একতরফা সিদ্ধান্ত জনগণের আস্থায় আঘাত করে।”

এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, জাতীয় প্রতীক হিসেবে শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। দলটির অনেকেই মনে করেন, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতীককে অযৌক্তিকভাবে বাতিল করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাপলা প্রতীক না হলে ধানের শীষও বৈধ নয়: এনসিপি নেতা সারজিস আলম

আপডেট সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫