বাংলাদেশ ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

শামীম হায়দার পাটোয়ারীকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ

  • আপডেট সময় : ০২:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 41

অনলাইন ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। নিয়োগের একদিন পর, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক মন্তব্যে অভিযোগ করেন যে, শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, “শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। ইতোপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল, সেই প্রজেক্ট ভণ্ডুল হওয়ায় এখন পাটোয়ারী শেষ ভরসা।”

তিনি আরও দাবি করেন, জাতীয় পার্টিতে বর্তমানে যে অন্তঃকোন্দল দেখা যাচ্ছে, তা আসলে মেকি। রাশেদের ভাষায়, “ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটি ধোঁকাবাজি চলছে।”

অন্তর্বর্তী সরকারের ওপরও অভিযোগ তুলে রাশেদ বলেন, “উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা ও জাতীয় পার্টির ভক্ত রয়েছে, তারা আপাকে সরাসরি না ফেরাতে পারলেও জাতীয় পার্টির ঘাড়ে চড়িয়ে ফেরানোর বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন।”

তিনি আরও বলেন, “ভারত ও আপার নতুন খেলোয়াড় হিসেবে শামীম হায়দার পাটোয়ারীকে মাঠে নামানো হয়েছে। যেখানে এসব পাটোয়ারীর জেলে থাকার কথা, সেখানে তারা আপা রক্ষার মূল খেলোয়াড় হতে যাচ্ছে।”

রাশেদ খান তার পোস্টে স্পষ্ট দাবি করেন যে, “অন্তর্বর্তী সরকারের সবকিছু নখদর্পণে থাকলেও তারা ভারতের ভয়ে কাবু হয়ে আপাকে ফেরানোর পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না।”

এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ রাশেদের সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন, কেউবা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

এদিকে জাতীয় পার্টি বা শামীম হায়দার পাটোয়ারীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শামীম হায়দার পাটোয়ারীকে নিয়ে রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ

আপডেট সময় : ০২:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫