বাংলাদেশ ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয়: নাহিদ ইসলাম

  • আপডেট সময় : ০১:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 57

অনলাইন ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা ফ্যাসিবাদকে হটাতে পেরেছি, কিন্তু কেবল সরকারের পতন যথেষ্ট নয়। এই দেশকে নতুন করে গড়তে মৌলিক সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন রয়েছে।” তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, সংবিধানে সেই স্বীকৃতি থাকতে হবে—এজন্যই দরকার জুলাই সনদ।”

সোমবার দুপুরে এসসিপির ‘জুলাই পদযাত্রা’র সপ্তম দিনে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করতে হবে যেখানে গণতন্ত্র, সমতা ও ইনসাফ থাকবে। দুর্নীতিমুক্ত দেশ গড়াই ছাত্র-জনতার আকাঙ্ক্ষা। কিন্তু ৫ আগস্ট বিজয়ের পর নানা পক্ষ সেই লক্ষ্য থেকে সরে গেছে। নাটোরের কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। যারা এক বছর আগেও এ ধরনের কাজ করেছিল, তারা এখন রাজনৈতিকভাবে অস্তিত্বহীন। বর্তমান বাধাদাতাদেরও একই পরিণতি হবে।”

তিনি আরও বলেন, “নাটোরের আটজন শহীদ গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে শহীদ হয়েছেন। তাদের স্মরণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সংকল্প নিয়েছি। রাষ্ট্রের মৌলিক কাঠামোতে হস্তক্ষেপ ও সংস্কারে বাধা দেওয়া হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।”

এদিন দুপুরে রাজশাহী থেকে নাটোরে এসে পৌঁছান নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা। নাটোর-রাজশাহী সীমান্তে নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের বরণ করেন।

শহরের স্টেশনবাজার পর্যন্ত হেঁটে পদযাত্রা করে নেতারা মাদ্রাসা মোড়ে পথসভায় মিলিত হন। সভায় বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির এবং নাটোর চেম্বারের সভাপতি ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফ।

পথসভা শেষে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করে বিকেলে নেতারা সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।

এদিকে এনসিপির নেতারা নাটোরের বনপাড়ায় এলে “দেখে নেওয়া হবে”—এমন হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় নাশকতার আশঙ্কায় গোয়েন্দা পুলিশ খোরশেদ আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে। অন্যদিকে রোববার গভীর রাতে শহরের স্টেশনবাজার ও নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ এলাকায় এনসিপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয়: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০১:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫