বাংলাদেশ ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জাতিসংঘে সমকামী কূটনীতিক নিয়োগে খেলাফত মজলিসের তীব্র প্রতিবাদ

  • আপডেট সময় : ০১:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 45

অনলাইন ডেস্ক:

জাতিসংঘ মহাসচিব কর্তৃক বাংলাদেশে আবাসিক সমন্বয়ক হিসেবে একজন আত্মঘোষিত সমকামী কূটনীতিককে নিয়োগ এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এসব প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও মুসলিমপ্রধান রাষ্ট্র। এই দেশের সংবিধান, আইন, সমাজ ও সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শালীনতার ভিত্তিতে গড়ে উঠেছে। ইসলাম ধর্ম এবং দেশের ধর্মপ্রাণ জনগণ সমকামিতাকে জঘন্য অপরাধ ও এক অগ্রহণযোগ্য বিকৃতি হিসেবে দেখে। তারা প্রশ্ন তোলেন, জাতিসংঘ কীভাবে এই বাস্তবতা উপেক্ষা করে এমন একজন ব্যক্তিকে বাংলাদেশে নিযুক্ত করতে পারে।

নেতৃদ্বয় অভিযোগ করেন, ঢাকায় জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদনের পরপরই এমন একজন আত্মঘোষিত সমকামীকে আবাসিক সমন্বয়ক হিসেবে মনোনয়ন দেওয়ার ঘটনা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তারা মনে করেন, এটি দেশের ঈমানি চেতনা ও সাংস্কৃতিক সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়, জাতিসংঘ যেন অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে এবং বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কাউকে আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ দেয়। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে আহ্বান জানানো হয়, যেন এই অ্যাগ্রিমো দ্রুত প্রত্যাখ্যান করে। অন্যথায় দলটি দেশবাসীকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি জানায়। তারা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদনও পুনর্বিবেচনার মাধ্যমে বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতিসংঘে সমকামী কূটনীতিক নিয়োগে খেলাফত মজলিসের তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০১:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫