বাংলাদেশ ০২:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

দোহার বিএনপি নেতা হারুন মাষ্টারকে গুলি করে হত্যা

  • আপডেট সময় : ০৬:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 42

ঢাকার দোহার উপজেলায় বুধবার (২ জুলাই) সকালে বিএনপির এক প্রবীণ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বাহ্রা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হন হারুন মাষ্টার। বাহ্রা হাবিল উদ্দিন স্কুলের কাছে পদ্মা নদীর ধারে হাঁটাহাঁটির সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত তারিন জানান, নিহতের মাথা, ঘাড় ও শরীরে মোট ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

নিহতের ভাতিজা মো. শাহিন জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হওয়া চাচার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয়দের মতে, নয়াবাড়ী ইউনিয়নে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। পাশাপাশি পদ্মা নদীর বালু ব্যবসা নিয়েও হারুন মাষ্টারের সঙ্গে কিছু ব্যক্তির টানাপোড়েন ছিল বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্ব শত্রুতা বা রাজনৈতিক দ্বন্দ্ব আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দোহার বিএনপি নেতা হারুন মাষ্টারকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৬:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫