বাংলাদেশ ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয়

  • আপডেট সময় : ০২:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 53

অনলাইন ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি সবসময় পরিবর্তনের পক্ষে, আর এ কারণেই অনেক আগেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব দিয়েছে। এখন বিভিন্ন মহল থেকে প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি কোনো সংস্কার চায় না, অথচ বাস্তবতা হলো—সংস্কারের উদ্যোগ তো বিএনপিই প্রথম নিয়েছিল। এই ধরনের ভুল তথ্য ও দোষারোপ ঐক্য গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

মির্জা ফখরুল আরো বলেন, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রশ্নে বিএনপির অবস্থান সুস্পষ্ট এবং এতে কোনো আপসের জায়গা নেই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নেও বিএনপি কখনো আপস করেনি এবং করবেও না।

তিনি আরও উল্লেখ করেন, ‘জুলাই সনদ’ নামে যেটি এখন আলোচনায় এসেছে, তা বিএনপি আগেই প্রস্তাব করেছিল। এখন দায়িত্ব বর্তমান সরকারের, সেটিকে সামনে এনে জাতির উদ্দেশে পরিষ্কার বার্তা দেওয়ার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয়

আপডেট সময় : ০২:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫