বাংলাদেশ ০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা

  • আপডেট সময় : ০৩:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 53

অনলাইন ডেস্ক:

জাতীয় ঐকমত্য কমিশনের মতামত সবাইকে মানতে বাধ্য করলে প্রকৃত ঐকমত্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংস্কার কোনো বাইবেল নয়, এটি একটি চলমান প্রক্রিয়া এবং এর প্রধান প্রবক্তা বিএনপি নিজেই।

শনিবার (২৮ জুন) রাজধানীতে জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “আর কত, শুধু খানাপিনা করলেই সংস্কার হবে না। সবাইকে যদি জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হয়, তাহলে ঐকমত্য কীভাবে সম্ভব? এটি চাপিয়ে দেওয়ার বিষয় নয়।” তিনি আরও বলেন, “বিএনপি সংস্কারের মূল ধারায় রয়েছে এবং আমরা ইতোমধ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি।”

তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনকে বাস্তবসম্মত নয় বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, “যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছেন, তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা অথবা পুরো নির্বাচন প্রক্রিয়াকেই বানচাল করা।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু নির্বাচন চাই আমরা। তবে এখন স্থানীয় নির্বাচনের সময় নয়, সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রেস সচিব শফিকুল আলম। বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্রের পক্ষে তার অবদান এবং বিএনপির সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা

আপডেট সময় : ০৩:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫