বাংলাদেশ ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে ১৬ দফা দাবি ঘোষণা

  • আপডেট সময় : ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 54

অনলাইন ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে ১৬ দফা দাবি তুলে ধরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৮ জুন) দুপুরে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই দাবিগুলো ঘোষণা করেন।

ঘোষণাপত্রে জানানো হয়, গণঅভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশনগুলোর ৬টি থেকে প্রাপ্ত প্রস্তাবনাগুলোর ওপর দলটি বিস্তারিত মতামত দিয়েছে। ভবিষ্যৎ স্বৈরতন্ত্র প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করতেই ইসলামী আন্দোলনের এই প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলমান থাকা অবস্থায় মহাসমাবেশ থেকে ১৬ দফা দাবি ঘোষণা করে দলটি। দাবি সমূহের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:

১. সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে।
২. সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন চালু করতে হবে।
৩. ‘জুলাই সনদ’ ঘোষণা করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে।
৪. নির্বাচিত স্বৈরাচার ও একদলীয় কর্তৃত্ববাদ রোধে মৌলিক রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।
৫. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জনপ্রশাসন ঢেলে সাজাতে হবে এবং পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের অপসারণ করতে হবে।
৬. পতিত ফ্যাসিবাদের বিচার ও বিদেশে পলাতক অপরাধীদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে।
৭. পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৮. চাঁদাবাজি, সন্ত্রাস ও খুন-খারাবি দমনে প্রশাসনকে কঠোর হতে হবে।
৯. ভারতের সাথে করা সকল চুক্তি প্রকাশ ও দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে।
১০. জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করতে হবে।
১১. চিহ্নিত দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
১২. নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
১৩. ঘুষ, দুর্নীতি, হয়রানি বন্ধ এবং মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।
১৪. দেশবিরোধী ও ইসলামবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
১৫. আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ইসলামী ও দেশপ্রেমিক শক্তির ঐক্য গড়তে হবে।
১৬. দেশের সার্বিক উন্নয়নের জন্য রাষ্ট্র পরিচালনায় ইসলামী আদর্শের প্রয়োগ নিশ্চিত করতে হবে।

দলটি জানিয়েছে, এসব দাবি বাস্তবায়নই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ সংস্কারের জন্য অপরিহার্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে ১৬ দফা দাবি ঘোষণা

আপডেট সময় : ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫