বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভারতের উদ্দেশে দুদুর হুঁশিয়ারি: শেখ হাসিনাকে পুশ ইন করুন

  • আপডেট সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 61

অনলাইন ডেস্ক:

ভারতের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “নিজের দেশের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন না করে বরং স্বৈরাচার শেখ হাসিনাকে পুশ ইন করুন। শুধু তিনিই নন, যারা বাংলাদেশের টাকা চুরি করে ভারতে পালিয়েছেন, তাদেরও ফেরত পাঠান।”

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, “ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করলেও গত ৫০ বছরে তাদের কাছ থেকে বন্ধুত্বসুলভ আচরণ পাওয়া যায়নি। আমরা শুধু প্রতারণা পেয়েছি। তিস্তা চুক্তি আজও হয়নি, নদীতে পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। ভারত চুক্তির কথা বললেও, বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।”

তিনি বলেন, “শেখ হাসিনার পতনের পর যে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন ভারত বাংলা ভাষাভাষী তাদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, “আপনার দেশের নাগরিকদের আমাদের দেশে ঠেলে না দিয়ে, বরং বাংলাদেশের যেসব দুর্নীতিবাজ ভারতে পালিয়েছেন, তাদের ফেরত পাঠান। শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে, তাকেও ফিরিয়ে দিন।”

তিনি আরও বলেন, “ভারত যদি বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী ও অর্থলুটেরাদের ফেরত না পাঠায়, তাহলে ভারতের জন্যও ভালো কিছু অপেক্ষা করছে না। বাংলাদেশের মানুষ একবার জেগে উঠলে ভারতের অন্যায় আচরণকে কখনো মেনে নেবে না।”

ছাত্রদলের সাবেক এই সভাপতি শেখ হাসিনাকে ‘সবচেয়ে বড় হত্যাকারী’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, “তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ভারতের অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের দপ্তর সম্পাদক এস কে সাদী, এবং সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েলসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের উদ্দেশে দুদুর হুঁশিয়ারি: শেখ হাসিনাকে পুশ ইন করুন

আপডেট সময় : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫