শিরোনাম :
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন
- আপডেট সময় : ০৪:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 48
অনলাইন ডেস্ক:
বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন সরকার। পাশাপাশি নতুন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছে চীন।
মঙ্গলবার বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এ কথা জানান। তিনি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন।
চীন সফরের দ্বিতীয় দিনে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কমিটির নেতারা এতে অংশ নেন।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ-চীন বাণিজ্য অসমতা দূরীকরণে আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন।












