বাংলাদেশ ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কুড়িগ্রামে চারটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী হলেন যারা

  • আপডেট সময় : ০৬:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 66

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে দলটি।

শনিবার (২১ জুন) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গণসমাবেশের বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন— কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে আলহাজ হারিছুল বারী রনি, কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নূর বখত, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ডা. মো. আক্কাস আলী সরকার এবং কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।

প্রার্থীদের নাম ঘোষণা করে ফয়জুল করীম বলেন, সবাইকে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সব মতাদর্শের পরীক্ষা শেষ, এবার ইসলামের বাংলাদেশ গড়ার সময়। জীবন ও রক্ত দিয়ে হলেও কোনো বিদেশি শক্তির গোলামী মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, ইসলামী আন্দোলনের নেতৃত্বে পুঁজিবাদী অর্থনীতির বদলে ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠা করা হবে, যা ধনী-গরিব নির্বিশেষে সবার কল্যাণে কাজ করবে।

অতীতের শাসকদের সমালোচনা করে তিনি বলেন, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, খুনির মাধ্যমে খুন বন্ধ হয় না। মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি আর নয়, ইসলামী আন্দোলনই মানুষের অধিকার নিশ্চিত করবে। সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের জন্য ন্যায়বিচার ও সমান অধিকার নিশ্চিত করাই হবে ইসলামী আন্দোলনের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে চারটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী হলেন যারা

আপডেট সময় : ০৬:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫