বাংলাদেশ ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে যা বলল বিএনপি

  • আপডেট সময় : ০৪:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 66

অনলাইন ডেস্ক:

একজন ব্যক্তি যেন জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে থাকতে না পারেন— এ প্রস্তাব নিয়ে দলের ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিএনপি।

রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনের সংলাপ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বিএনপি সংবিধানের মূলনীতির প্রশ্নে পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চায়। তিনি আরও উল্লেখ করেন, পঞ্চম সংশোধনী পুনর্বহাল হলে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও সামাজিক সুবিচার সংবিধানে বহাল রাখার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলো একত্রিত হতে না পারলে সেটি জাতির জন্য হতাশাজনক হবে। তিনি জানান, অনেক বিষয়ে এখনো একমত হওয়া যাচ্ছে না, তবে ন্যূনতম বিষয়ে হলেও ঐকমত্য হওয়া জরুরি।

এর আগে সকালেই সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একজন ব্যক্তির প্রধানমন্ত্রী থাকার সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এ প্রস্তাবের পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও তিনটি দল আপত্তি জানিয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে যা বলল বিএনপি

আপডেট সময় : ০৪:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫