বাংলাদেশ ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বিএনপির আন্দোলন শুধু নির্বাচনকেন্দ্রিক নয় – এ্যানি

  • আপডেট সময় : ১১:৩৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 41

অনলাইন ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির আন্দোলন শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, বরং নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যেই এই আন্দোলন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া হবে।

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই দশকে পদার্পণ উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে এ্যানি আরও বলেন, জুলাই আন্দোলন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটি একটি গণঅভ্যুত্থান। এই আন্দোলনের পেছনে রয়েছে সবার ত্যাগ ও শ্রম। তিনি আন্দোলনে নেতৃত্বদানকারী এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ্যানি বলেন, দেশে ফ্যাসিস্ট শাসনের বিরোধিতা করার কারণে অনেককে জেল-জুলুম সহ্য করতে হয়েছে। গুমের নতুন সংস্কৃতি দেশে চালু করেছে ফ্যাসিস্ট সরকার। তিনি আরও বলেন, এই স্বৈরশাসক সরকারের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটি অব্যাহত থাকবে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সম্মান ফিরিয়ে আনতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গণতন্ত্র ও সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক। একটি স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান সহায়ক শক্তি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, অতীতে কিছু গণমাধ্যম স্বৈরশাসককে তোষামোদি করে ভুল তথ্য প্রচার করেছে। তবে কিছু সংবাদমাধ্যম এখনো নৈতিকতা ধরে রেখেছে এবং July গণঅভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয় ছিল। তিনি একটি রাজনৈতিক নেতাকে নিয়ে শিক্ষার্থীদের তৈরি কার্টুন সামাজিক মাধ্যমে শেয়ারের উদাহরণ তুলে ধরে বলেন, এটি গণমাধ্যমের স্বাধীনতার উদাহরণ।

সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন। এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন, জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব মো. নিজামুল হক নাঈম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠানে একটি আনন্দ র‌্যালি, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, ফল উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা ও র‌্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়। সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস এক মিলনমেলায় রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির আন্দোলন শুধু নির্বাচনকেন্দ্রিক নয় – এ্যানি

আপডেট সময় : ১১:৩৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫