বাংলাদেশ ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের প্রতি শ্রদ্ধা, নতুন বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

  • আপডেট সময় : ০৫:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 48

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ অনন্য। গণঅভ্যুত্থানে বহু প্রাণ হারিয়েছে, বহু ছাত্র জীবন উৎসর্গ করেছে। তাঁদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেই আত্মত্যাগের ফলেই নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। আমাদের সবাইকে একত্রিত হয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এখন আর বিলম্ব নয়—সবাইকে সঙ্গে নিয়ে নতুন করে রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, অন্যান্য খাতের মতো ক্রীড়াঙ্গনও আজ ধ্বংসের মুখে। রাজনীতির প্রভাবমুক্ত রেখে ক্রীড়াক্ষেত্রকে তার স্বকীয়তা ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেট দল যেন ঠাকুরগাঁওয়ে খেলে, সে চেষ্টা করতে হবে। এতে খেলোয়াড়দের দক্ষতা ও মানোন্নয়ন সম্ভব হবে। সবাইকে একসাথে ক্রীড়াঙ্গন রক্ষার শপথ নিতে হবে এবং নতুন করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের প্রতি শ্রদ্ধা, নতুন বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৫:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫