তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন: আমীর খসরু
- আপডেট সময় : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 38
অনলাইন ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ জুন) রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরামের প্রয়াত সভাপতি মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘বিএনপি এবং দেশের সব মানুষ তারেক রহমানের দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে আছে। যে কোনো সময় একটি দিনক্ষণ ঠিক করে তিনি দেশে ফিরবেন।’
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারে পোস্টার বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
তারেক রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বিভিন্ন সময়ে বিএনপির নেতারা তার দেশে ফেরার ইঙ্গিত দিলেও এবার স্থায়ী কমিটির একজন সদস্যের সরাসরি ঘোষণায় নতুন আলোচনার জন্ম নিয়েছে রাজনৈতিক অঙ্গনে।












