বাংলাদেশ ০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি

  • আপডেট সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 49

অনলাইন ডেস্ক:

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে ৫৮ সদস্যের একটি উদযাপন কমিটি গঠন করেছে দলটি।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভীকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে আছেন খায়রুল কবির খোকন, হাবিব ঊন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সুলতান সালাহউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, জি কে গউস, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, মাহমুদ হাসান খান বাবু, রুমিন ফারহানা ও আফরোজা আব্বাস।

কমিটিতে আরও রয়েছেন সুলতানা আহমেদ, আতিকুর রহমান রুমন, রফিকুল আলম মজনু, আমিনুল হক, তানভীর আহম্মেদ রবিন, মোস্তফা জামান, আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, রাজিব আহসান, আবদুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম খান নাসিম, হেলাল খান, জাকির হোসেন রোকন, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, আবুল কালাম আজাদ, মজিবুর রহমান, মাওলানা কাজী সেলিম রেজা, মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, ফারজানা শারমিন পুতুল, শামীমা সুলতানা লাকী, নাহরীন খান, তৌফিকুল ইসলাম মিথিল, আব্দুল্লাহ আল-মামুন।

এছাড়া কমিটিতে সাংবাদিকদের মধ্যে রয়েছেন আমিরুল ইসলাম কাগজী, সাঈদ আব্দুল্লাহ, এহসান মাহমুদ ও সাঈদ খান। কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকেও কমিটির সদস্য করা হয়েছে।

বিএনপির নেতারা জানিয়েছেন, ঘোষিত উদযাপন কমিটি শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপনের জন্য কর্মসূচি নির্ধারণ, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের সমন্বয়ের দায়িত্ব পালন করবে। দলটি আশা করছে, এই আয়োজনের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি

আপডেট সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫