বাংলাদেশ ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভোটের সময় নির্ধারণে নয়, যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের

  • আপডেট সময় : ০১:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 48

অনলাইন ডেস্ক:

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে এই বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে আপত্তি জানিয়েছে দলটি।

বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠককে আমরা ইতিবাচকভাবে নিয়েছি। ওখানে নির্বাচনের সময় নিয়ে যা বলা হয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের প্রস্তাবিত সময়সীমার মধ্যেই তা রয়েছে। তবে প্রধান উপদেষ্টার উচিত ছিল দেশে ফিরে টেলিভিশনের মাধ্যমে তারিখ পরিবর্তনের ঘোষণা দেওয়া।’

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার আলোচনায় জামায়াত অংশ নেয়নি। এ প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘যৌথ বিবৃতির মাধ্যমে আমাদের উপেক্ষা করা হয়েছে। এ দেশে শতাধিক রাজনৈতিক দল আছে। তাহলে কি প্রতিবারই প্রধান উপদেষ্টা কারো সঙ্গে বৈঠক করলে যৌথ বিবৃতি দিতে হবে? এটা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী।’

তবে বুধবারের আলোচনায় জামায়াত অংশ নেয় এবং আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে। জামায়াতের পক্ষ থেকে ডা. তাহেরসহ সিনিয়র নেতারা আলোচনায় অংশ নেন এবং সকল পক্ষকে বিবেচনায় নিয়ে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটের সময় নির্ধারণে নয়, যৌথ বিবৃতিতে আপত্তি জামায়াতের

আপডেট সময় : ০১:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫