বাংলাদেশ ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 52

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক একটি দলের কাছে অস্বস্তির কারণ হয়েছে। এ কারণে ক্ষুব্ধ হয়ে তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি।

বুধবার ঢাকার উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সংঘাতের পথ এড়িয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। এটাই প্রকৃত রাষ্ট্রনায়কের গুণ। রাষ্ট্রনায়ক সবসময় জনগণের শান্তি ও স্বার্থকে অগ্রাধিকার দেন, কোনো বিভাজন তৈরি করেন না। তবে এই উদ্যোগে কারও কারও স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে ভেবে অনেকে খুশি হতে পারেননি। কারণ, সুষ্ঠু নির্বাচন হলে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে, তাই তারা ক্ষুব্ধ।

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ এ দেশে জুলুম, চাঁদাবাজি ও মানুষের অধিকার হরণের রাজনীতি করেছে। বিএনপি সেই পথ থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ধরনের দুঃশাসন থাকবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, সদস্যপদ নবায়নের সময় কোনো আওয়ামী লীগপন্থী যেন দলে প্রবেশ করতে না পারে। কারণ, আওয়ামী লীগ সবসময় নিজেদের স্বার্থ ছাড়া কিছুই দেখে না। তবে নিরপেক্ষ ও সৎ কেউ থাকলে তাকে অবশ্যই দলে আহ্বান জানানো হবে।

অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশীদ খোকনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান এবং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫