বাংলাদেশ ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ড. ইউনুস-তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে

  • আপডেট সময় : ০৫:৩৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 58

বিস্তারিত কমেন্টে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহাম্মেদ বলেছেন, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসের বৈঠক নিয়ে অনেকের ‘জ্বালা’ বেড়ে গেছে। শনিবার (১৪ জুন) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘অনেকেই লন্ডনের এই বৈঠক মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা আপনাদের? আপনাদের উদ্দেশ্য কী?’ তিনি অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে সবসময়ই ষড়যন্ত্র চলছে এবং বিএনপি তা মোকাবিলা করছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে রিজভী বলেন, ‘ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং ড. ইউনুস এর প্রধান হয়েছেন।’

নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘রমজান মাসে কীভাবে প্রচারণা হবে? এপ্রিলের মধ্যে নির্বাচন কীভাবে সম্ভব? নির্বাচন আয়োজনের জন্য এমন একটি সময় দরকার যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকবে না।’

একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আজ আমাদের কিছু বন্ধু বলছেন লন্ডনের বৈঠকে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। আপনারা কখন নিরপেক্ষ ছিলেন? পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে ৭১ সালে জনগণের বিরোধিতা, বারবার আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছেন। এখন বলছেন আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াবেন—আপনাদের রাজনীতি আসলে কী?’

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে রিজভী বলেন, ‘ওনার বিরুদ্ধে কত অপপ্রচার হয়েছে, নির্যাতন হয়েছে, তবুও তিনি মাথানত করেননি। শেখ হাসিনার অন্যায়ের কাছে কখনো নতি স্বীকার করেননি।’

অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ জেলা ও স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ড. ইউনুস-তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে

আপডেট সময় : ০৫:৩৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫