বাংলাদেশ ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নির্বাচনের মাস ও তারিখের চেয়ে বেশি গুরুত্ব ছিল বিচার ও মৌলিক সংস্কার

  • আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 39

অনলাইন ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে তিনি ইতিবাচকভাবে দেখছেন। তবে তিনি মনে করেন, নির্বাচনের মাস ও তারিখের চেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত ছিল বিচার ও মৌলিক সংস্কার প্রক্রিয়াকে।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচন আয়োজনের তত্ত্বাবধায়ক নয়, এটি অভ্যুত্থানের পটভূমিতে গঠিত একটি দায়বদ্ধ সরকার—যা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের শপথ নিয়ে কাজ করছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণা পত্র ও ‘জুলাই সনদ’ প্রণয়ন, মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, যা আগাম নির্বাচনের অন্যতম প্রধান পূর্বশর্ত।

জুলাই আন্দোলনের নেতা হিসেবে তিনি আরও বলেন, ‘জুলাই সনদ রচনা ও বাস্তবায়নের আগে নির্বাচনের মাস ও তারিখ নিয়ে আলোচনা অন্তর্বর্তী সরকারের দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করে। সনদ বাস্তবায়নই এখন মূল অগ্রাধিকার হওয়া উচিত।’

এনসিপি নেতা আরও বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রশাসনকে প্রভাবিত করা, পেশি শক্তির ব্যবহারসহ ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ—লেভেল প্লেয়িং ফিল্ড—তৈরি করা।’

তার মতে, নির্বাচন এপ্রিল বা ফেব্রুয়ারিতে হোক, মূল বিষয় হচ্ছে জুলাই সনদ, দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার কতটুকু কার্যকর হচ্ছে, তা নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনের মাস ও তারিখের চেয়ে বেশি গুরুত্ব ছিল বিচার ও মৌলিক সংস্কার

আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫