বাংলাদেশ ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 69

অনলাইন ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন এবং তার দেশে ফেরার পথে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “তার দেশে আসার বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই, ইচ্ছে করলেই তিনি দেশে ফিরতে পারেন।”

ভারত থেকে কথিত বাংলাদেশি নাগরিকদের পুশ ইন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত প্রোপার চ্যানেল ব্যবহার না করে অমানবিকভাবে লোকজনকে সীমান্তে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। যদি তারা প্রকৃত বাংলাদেশি হন, তবে যথাযথ নিয়ম মেনে পাঠানো উচিত।”

এসময় উপদেষ্টা উপস্থিত জনতার মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করেন। একইসঙ্গে তিনি বলেন, “আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রকাশ না করে পুরোটা তুলে ধরবেন, যেন প্রতিবেশী রাষ্ট্রগুলো বিভ্রান্তিকর ব্যাখ্যা না দিতে পারে।” তিনি পলিথিন ব্যবহার ও স্বাস্থ্য সচেতনতা নিয়েও উপস্থিতদের সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান।

এর আগে গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বলেন, “তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই ফিরবেন। শিগগিরই ফিরবেন।” যদিও তিনি কোনো নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেননি।

অন্যদিকে, যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (স্থানীয় সময়) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত। রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫