বাংলাদেশ ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ড. ইউনূস পথ খুঁজতে তারেক রহমানের শরণাপন্ন হয়েছেন

  • আপডেট সময় : ১১:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 68

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক সংকটে দিক হারিয়ে ড. মুহাম্মদ ইউনূস এখন পথ খুঁজছেন এবং সেই পথের খোঁজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেছেন।

বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, “ইউনূস সাহেব যখন বাংলাদেশে সমস্ত পথ হারিয়ে ফেলেছেন, তখন তিনি লন্ডনে গিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে কথা বলার সুযোগ চেয়েছেন। তিনি দেশে থাকতে বিএনপিকে এক ঘণ্টা সময় দেন না, অথচ এখন ১২ ঘণ্টা প্লেনে চড়ে লন্ডনে গেছেন।”

তিনি আরও বলেন, “আগামী শুক্রবার তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে। আশা করি, তিনি সততার সঙ্গে দেশের বাস্তবতা নিয়ে আলোচনা করবেন। তিনি আমার চেয়ে ৯ বছরের বড়, একজন নোবেলজয়ী, মুরব্বি হিসেবে আমরা তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি।”

ফজলুর রহমান বলেন, “দেশের মানুষ আর আন্দোলন করতে চায় না। তারা কেবল সুষ্ঠুভাবে একটি ভোটাধিকার ফিরে পেতে চায়। এই রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ড. ইউনূস ও তারেক রহমানের এই আলোচনার মধ্য দিয়ে দেশ নতুন দিক নির্দেশনা পাবে বলেই আমরা আশা করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, এবং মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ড. ইউনূস পথ খুঁজতে তারেক রহমানের শরণাপন্ন হয়েছেন

আপডেট সময় : ১১:০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫