তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে
- আপডেট সময় : ০৫:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / 79
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানেই গণতন্ত্রের ঠিকানা— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সে জন্য বিএনপিসহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।
সোমবার (৯ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান ঘটলেও তারা দেশে ও বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। বিভিন্ন উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘বিএনপি দেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।












