বাংলাদেশ ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত

  • আপডেট সময় : ১১:২৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 56

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন চাই। এমন কোনো নির্বাচন দেখতে চাই না, যাতে শহীদদের রক্তের অমর্যাদা হয়।”

রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “কোনো বিদেশি শক্তির আমাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ কাম্য নয়। বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই মিলে দেশটিকে ভালো রাখতে চাই। বিভক্তি বা বিভাজন চাই না। যারা অতীতে অন্যায় করেছে, তারা শাস্তি পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে।”

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান আরও বলেন, “জনগণের আকাঙ্ক্ষা পূরণে যারা কাজ করবে, আমি তাদের পাশে থাকবো। আমার আসন সারা দেশের ৩০০ আসন। তবে কোন আসনে নির্বাচন করবো, সে সিদ্ধান্ত নেবে আমার দল, আমি নই।”

সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সারাদেশ তছনছ হয়ে গেলেও তারা বলত বাংলাদেশ উন্নত হচ্ছে।”

বিচার বিভাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সাজানো মামলার মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমাদের বারবার রিমান্ডে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হতো, তখনও আমরা বলতাম—আমরা মানবিক বাংলাদেশের কথা বলি।”

পেশাজীবীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। ন্যায্য বিচার পাওয়ার অধিকার সকলের। সৎ নেতৃত্ব এলে মাত্র পাঁচ বছরেই দেশের দৃশ্যমান পরিবর্তন সম্ভব।”

তিনি আরও বলেন, “আল্লাহ যেনো বাংলাদেশকে নিরাপদ রাখতে সঠিক ব্যক্তির হাতেই এই দেশ তুলে দেন।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত

আপডেট সময় : ১১:২৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫