বাংলাদেশ ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

গণতান্ত্রিক রূপান্তর নিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির সংলাপ

  • আপডেট সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 47

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও কাঠামোগত সংস্কার প্রক্রিয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চীনা দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার (৪ জুন) দুপুরে ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। বৈঠকে দেশের গণতান্ত্রিক যাত্রা, সংস্কার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

আলোচনায় এনসিপি নেতারা বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা রাজনৈতিক স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করে এমন কাঠামোগত চ্যালেঞ্জগুলোর দিকেও রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

নাহিদ ইসলাম বলেন, “একটি টেকসই গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে জনআকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের ভিত্তিতে একটি নতুন পথ রচনা করা প্রয়োজন। সেই লক্ষ্যে ‘জুলাই সনদ’ প্রণয়ন ও প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শুধু একটি নীতিগত দলিল নয়, বরং শহিদদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতার প্রতীক।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে প্রস্তাবিত এই সনদ নির্বাচনী সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণের একটি সুস্পষ্ট ভিত্তি স্থাপন করবে, যা ভবিষ্যতের রাজনীতিকে একটি কাঠামোগত দিকনির্দেশনা দেবে।”

নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি জানান। তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন ও পরবর্তীতে গণপরিষদ ও আইনসভা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সর্বস্তরের অংশগ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।”

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এনসিপির দৃষ্টিভঙ্গিকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি চীনের ‘অ-হস্তক্ষেপ’ নীতির পুনরুল্লেখ করে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে ধারাবাহিক ও গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর আলোকপাত করেন।

বৈঠকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ সম্মানজনক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং কৌশলগত সহযোগিতার ভিত্তিতে গণতন্ত্র ও দীর্ঘমেয়াদি উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণতান্ত্রিক রূপান্তর নিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির সংলাপ

আপডেট সময় : ১২:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫