বাংলাদেশ ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ডাকসু নির্বাচন পেছানোর অপচেষ্টাকে ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে প্রতারণা

  • আপডেট সময় : ০৩:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 42

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পেছানোর চেষ্টা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। সোমবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “একটি অশুভ চক্রের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করতে ডাকসু নির্বাচন পেছানোর অপচেষ্টা ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।”

তিনি আরও বলেন, “অশুভ চক্রের পেশিশক্তি ও দুর্বৃত্তায়নের রাজনীতি ফিরিয়ে আনার প্রকল্পে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করে, তাহলে এই প্রশাসনের বিরুদ্ধেও শিক্ষার্থীরা আরেকটি ‘জুলাই’ নামাবে—ইনশাআল্লাহ।”

এদিকে ডাকসু নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্রাথমিকভাবে তিনজন শিক্ষককে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে মনোনীত করেছে। তারা হলেন—উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঈদের ছুটি ও কিছু শিক্ষকের অনুপস্থিতির কারণে কিছুটা বিলম্ব হলেও, ঈদের পর সিন্ডিকেট সভায় প্রস্তাবিত নামগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপরই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তী ধাপের কার্যক্রম শুরু হবে।

ডাকসু নির্বাচনকে সামনে রেখে ২০২৪ সালের ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অংশীজনের সঙ্গে ছয়টি বৈঠক করেছে এবং সংশোধিত গঠনতন্ত্র সিন্ডিকেটে অনুমোদন পেয়েছে। জানুয়ারিতে গঠিত ‘ডাকসু ইলেকশন কোড অব কনডাক্ট রিভিউ কমিটি’ সাতটি সভার মাধ্যমে আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে, যা ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা নির্বাচনকে সর্বজনগ্রাহ্য করতে পরামর্শক কমিটি গঠন করে নয়টি মতবিনিময় সভা আয়োজন করে এবং সে অনুযায়ী সুপারিশ জমা নিয়েছে।

এছাড়া সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঈদের দিন উপাচার্যের বাসভবনে সব অংশীজনকে আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পক্ষ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডাকসু নির্বাচন পেছানোর অপচেষ্টাকে ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে প্রতারণা

আপডেট সময় : ০৩:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫