বাংলাদেশ ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের কোরআন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময় : ০১:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 58

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরিফ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি আবাসিক হলের মসজিদের পাঠাগারে কোরআন শরিফ বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় একটি ছাত্রী হলও অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এই উদ্যোগের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। কর্মসূচিতে আরও অংশ নেন ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল বলেন, “শিক্ষার্থীরা যদি কেবল বিদ্যাবান নয়, বরং নৈতিক ও মানবিক গুণাবলিতে গুণান্বিত হন, তাহলেই একটি উন্নত জাতি গড়ে তোলা সম্ভব। আমরা পবিত্র কোরআন শরিফ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে চেয়েছি। পাশাপাশি, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় ধর্ম ও পরিবেশ বিষয়ে অত্যন্ত যত্নবান ছিলেন, আমরা তার সেই আদর্শকে অনুসরণ করছি।”

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য আব্দুর রউফ, জিয়া হল ছাত্রদল নেতা সামির সাদিক, একাত্তর হলের রবিন বিজয়, এফ. আর. হলের জাকি তাজওয়ার এবং শহীদুল্লাহ হলের সিফাতসহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।

ছাত্রদলের এ ধরনের আয়োজন ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা ও পরিবেশ রক্ষায় ছাত্রসমাজের সচেতনতা বৃদ্ধির একটি সময়োপযোগী প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের কোরআন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০১:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫