বাংলাদেশ ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামায়াত

  • আপডেট সময় : ০৫:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 43

অনলাইন ডেস্ক:

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে দলটির পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না দিয়ে বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) বিবেচনার ওপর ছেড়ে দিয়েছে আদালত।

রোববার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারকের একটি বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন: বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. রেজাউল হক। মামলাটি কার্যতালিকার এক নম্বরে রেখে রায় ঘোষণা করা হয়। এর আগে গত ১৪ মে শুনানি শেষে আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করেন আদালত।

২০০৯ সালে একটি রিটের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে দলটির নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। একইসঙ্গে জামায়াতকে আপিল করার অনুমতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে ওই বছরই দলটি নিয়মিত ‘লিভ টু আপিল’ করে।

এই রায়ের মাধ্যমে এক দশকের বেশি সময় পর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের পথ পুনরায় উন্মুক্ত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নিজস্ব নাম ও প্রতীকে অংশ নিতে পারবে কি না, সে সিদ্ধান্ত এখন নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২3 সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর কয়েক মাস পরই গণঅভ্যুত্থানে সরকারটি ক্ষমতাচ্যুত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামায়াত

আপডেট সময় : ০৫:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫