বাংলাদেশ ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

‘নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টার দোষারোপ বোধগম্য নয়’

  • আপডেট সময় : ১২:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 49

অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বিএনপিকে দোষারোপ করা বোধগম্য নয়। শুক্রবার (৩০ মে) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর টিঅ্যান্ডটি মাঠের সামনে এক দোয়া মাহফিল ও বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যখনই রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, তখন সবাই আলোচনায় অংশ নিয়েছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু বিএনপিকে দোষারোপ করা কেন তা আমরা বুঝতে পারছি না।”

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টা সম্প্রতি জাপানে দেওয়া এক বক্তব্যে বলেছেন, শুধুমাত্র একটি দল নির্বাচন চায়। আমরা মনে করি, তার কাছে যথেষ্ট তথ্য ছিল না। আমাদের জানা মতে, বিএনপি, যুগপৎ আন্দোলনে যুক্ত দলসমূহ, বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল—সবাইই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। তারা লিখিতভাবেও দাবি উপস্থাপন করেছে।”

তথ্যগত বিভ্রান্তির কারণে এমন মন্তব্য করে থাকলে তা নিয়ে সমালোচনা না করার মনোভাব প্রকাশ করে তিনি বলেন, “তবে জাতি আজ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা খুব শিগগিরই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সংস্কার ও বিচার একটি চলমান প্রক্রিয়া। এগুলো দেশের প্রয়োজন ও জনগণের চাহিদা অনুযায়ী অব্যাহত থাকবে। স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ চায় ফ্যাসিবাদী সরকারের পতন। শেখ হাসিনা এবং তার দলের সব অপরাধের বিচার এই দেশের জনগণ দেখতে চায়। শহিদদের রক্তের প্রতিশোধ ও জনগণের প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ।”

তিনি বলেন, “দেশের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণতন্ত্র ও উন্নয়নের পথ রুদ্ধ করতে তাকে হত্যা করা হয়েছে। তাই এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করতে না হয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টার দোষারোপ বোধগম্য নয়’

আপডেট সময় : ১২:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫