বাংলাদেশ ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

শপথ নিয়ে টালবাহানা, ইশরাক তা সইবে না, কঠোর আন্দোলনের হুঁশিয়ারী

  • আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 45

অনলাইন ডেস্ক:

সর্বোচ্চ আদালতের রায় অনুসারে তাকে অবিলম্বে শপথ পাঠ করানোর দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নগর ভবনে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যকালে তিনি বলেন, “এই রায়ের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমার শপথ গ্রহণের ব্যবস্থা নিতে হবে। শপথ নিয়ে যে টালবাহানা চলছে, তা বন্ধ করতে হবে।”

ইশরাক হোসেন আরও বলেন, “টানা দুই সপ্তাহ ধরে নগর ভবনের কার্যক্রম স্থবির হয়ে আছে। এর দায় সম্পূর্ণ সরকারের। এই ধরনের টালবাহানার কোনো এখতিয়ার সরকারের নেই। যদি দ্রুত শপথগ্রহণের আয়োজন না করা হয়, তাহলে সরকার আদালত অবমাননার দায়ে পড়বে।”

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক বলেন, “নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই শপথের আয়োজন করা উচিত ছিল। এখন সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শপথগ্রহণের অনুষ্ঠান অবিলম্বে সম্পন্ন করতে হবে।”

তিনি অভিযোগ করেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তারা তার প্রতি রাজনৈতিক বৈষম্যমূলক আচরণ করেছেন, শুধুমাত্র তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন বলেই।” ইশরাক বলেন, “আজকের রায় প্রমাণ করেছে—আমাদের প্রতি করা বৈষম্য ছিল সম্পূর্ণ অন্যায়। আজ আইনের শাসনের বিজয় হয়েছে।”

তিনি আরও প্রশ্ন রাখেন, “সরকার যদি একজন মেয়রকে শপথ পড়াতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে ৩০০ এমপিকে কীভাবে শপথ করাবে? জনমনে তাই এখন প্রশ্ন জেগেছে।”

এর আগে সকাল ১১টা ৩০ মিনিট থেকে নগর ভবনের ভেতরের ফটকে ইশরাক হোসেনের সমর্থকেরা অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃষ্টি উপেক্ষা করে তারা ‘শপথ দাবি’ কর্মসূচি পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শপথ নিয়ে টালবাহানা, ইশরাক তা সইবে না, কঠোর আন্দোলনের হুঁশিয়ারী

আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫