বাংলাদেশ ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কারও বিচার করতে হলে করবে বিএনপি: নয়াপল্টনের সমাবেশে আমীর খসরু

  • আপডেট সময় : ০১:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 58

অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “যদি কারও বিচার করার দরকার হয়, সেটা বিএনপিই করবে। কারণ, আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করেনি, আর কেউ এত ত্যাগ স্বীকার করেনি।”

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “যারা আজ বিচারের কথা বলছে—তাদের অবস্থান কী হত শেখ হাসিনার পতন না ঘটলে? কেউ থাকত বিদেশে, কেউ চাকরিতে, কেউ হয়তো ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকত। আর আমরা থাকতাম জেলখানায় অথবা ফাঁসির মঞ্চে। তাই বিচার করবে বিএনপি। আপনাদের ওপর আমাদের কোনো ভরসা নেই।”

সংস্কার নিয়ে তিনি বলেন, “বিএনপির আগেই কেউ সংস্কারের কথা তোলেনি। খালেদা জিয়া সাত বছর আগে ‘ভিশন-২০৩০’-এর মাধ্যমে সংস্কার পরিকল্পনা দিয়েছিলেন। এমনকি দুই বছর আগে তারেক রহমান ২৭ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন।”

তিনি আরও বলেন, “যদি গুরুত্বপূর্ণ কোনো সংস্কারে জাতীয় ঐকমত্য না হয়, তাহলে সেই সংস্কারের সিদ্ধান্ত জনগণই নেবে। জনগণের ভোটে নির্ধারিত হবে রাষ্ট্রের ভবিষ্যৎ। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে কিভাবে একক সিদ্ধান্ত নেবেন?”

শেখ হাসিনার সরকার পতনের প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, “খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে একত্র করেছেন। আর তারেক রহমান সেনাপতির ভূমিকা নিয়ে স্বৈরাচারের পতনের পথ খুলে দিয়েছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কারও বিচার করতে হলে করবে বিএনপি: নয়াপল্টনের সমাবেশে আমীর খসরু

আপডেট সময় : ০১:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫