বাংলাদেশ ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে: সমাবেশে তারেক রহমান

  • আপডেট সময় : ১২:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 45

অনলাইন ডেস্ক:

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “তরুণরাই একটি রাষ্ট্রের ভবিষ্যৎ। বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ডিসেম্বরের মধ্যেই সেই নির্বাচন নিশ্চিত করতে হবে।”

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

তারেক রহমান তরুণদের উদ্দেশে বলেন, “আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। বিএনপি সরকারে এলে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।” তিনি দেশের অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনার রূপরেখাও তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে: সমাবেশে তারেক রহমান

আপডেট সময় : ১২:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫