বাংলাদেশ ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম কিন্তু আপনি পদত্যাগের নাটক করলেন

  • আপডেট সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 43

অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি সরকারের পদত্যাগ নয়, বরং একটি নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ চেয়েছিল। অথচ সরকার পক্ষ থেকে পদত্যাগের ‘নাটক’ মঞ্চস্থ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির শিরোনাম ছিল ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা চাই এমন একটি রাষ্ট্র যেখানে তরুণরা রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে পারবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছি। অথচ এখন ঐক্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা চলছে। আমাদের ভুলে গেলে চলবে না, গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা রক্ত দিয়েছি। তাই ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “ব্রিটিশ শাসনামলের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২০০ বছরে যত সম্পদ লুট করেছে, আওয়ামী লীগ তা ছাপিয়ে গেছে। তারা প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ কোটি টাকা। বিদ্যুৎ ও ব্যাংক খাতে লুটপাট হয়েছে। ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ লুট হয়েছে, তা দিয়ে অন্তত ৩৬টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।”

তিনি আরও বলেন, “আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ ও শেখ হাসিনা। তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে গণতন্ত্রের জন্য লড়ছি, সে জন্য আমাদের নানা অপবাদ দেওয়া হচ্ছে। আমাদের ‘বিদেশি এজেন্ট’ বলা হচ্ছে, শুধু আমাদের আন্দোলন ঠেকানোর জন্য।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতারা। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম কিন্তু আপনি পদত্যাগের নাটক করলেন

আপডেট সময় : ১১:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫