বাংলাদেশ ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ভোট কেনার জন্য কেউ টাকা দিলে মুখের ওপর ছুড়ে মারুন: সারজিস আলম

  • আপডেট সময় : ০৮:২৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 66

অনলাইন ডেস্ক:

নির্বাচনের আগে কেউ ভোট কেনার জন্য পকেটে টাকা গুঁজে দিলে তা মুখের ওপর ছুড়ে মারার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। দিনাজপুরের ছয় উপজেলায় এনসিপির চলমান পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, “নির্বাচনের আগে কেউ যদি আপনার পকেটে ৫০০ বা ১,০০০ টাকা ঢুকিয়ে ভোট চায়, বুঝবেন সে আপনার সবচেয়ে বড় শত্রু। সে পাঁচ বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়, আপনার ভোটাধিকার কেড়ে নিতে চায়। তাকে না বলুন, তার মুখের ওপর সেই টাকা ছুড়ে মারুন। না হলে পরে সে আপনার কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নেবে, তখন কিছু বলার মুখ থাকবে না।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্নকে সম্মান জানাতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে যারা জীবন দিয়েছেন, তাদের অনেকেই ছিল ১৮ বছরের নিচে। যদি খারাপকে খারাপ বলার সাহস না থাকে, তাহলে শোষকরা আরও সাহস পাবে। আমরা আর কাউকে হাসিনা থেকে খুনি হাসিনায় রূপান্তরিত হতে দিতে চাই না।”

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক আবদুল মান্নান সরকার।

পরে বিকাল ৩টায় হিলি স্থলবন্দরের চারমাথায় আরেকটি পথসভায় সারজিস আলম বলেন, “হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এখান থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়। অথচ হিলির রাস্তা এমন পর্যায়ে যে, এখানে চলাচল করতে গিয়ে পাকস্থলি বুক আর বুক পাকস্থলিতে চলে আসে। উন্নয়নের নামে হিলিকে বছরের পর বছর শোষণ করা হয়েছে। বন্দর থেকে আয় হওয়া অর্থ অন্য এলাকায় অপব্যবহার করে এক্সপ্রেসওয়ে করা হয়েছে। আমরা এক্সপ্রেসওয়ের বিরোধিতা করি না, তবে হিলির ন্যায্য উন্নয়নও নিশ্চিত করতে হবে।”

এই পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ, ইমামুর রশিদ ও আল মেহরাজ শাহরিয়ার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোট কেনার জন্য কেউ টাকা দিলে মুখের ওপর ছুড়ে মারুন: সারজিস আলম

আপডেট সময় : ০৮:২৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫