বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

“বিএনপি ছাড়া ক্ষমতায় যাওয়ার মতো আর কোনো দল নেই“

  • আপডেট সময় : ০৬:১৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 68

অনলাইন ডেস্ক:

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে স্পষ্ট ও বিশ্লেষণধর্মী মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একটি টেলিভিশন টকশোতে তিনি বলেন, “বিএনপি ছাড়া ক্ষমতায় যাওয়ার মতো আর কোনো দল এখন দেশে নেই।”

বক্তব্যে ফুয়াদ বলেন, “বিএনপির একটি ওয়ান-ইলেভেন ট্রমা রয়েছে। ২০০১ সালের পর থেকে তারা আর কোনো গ্রহণযোগ্য নির্বাচন পায়নি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তাদের মধ্যে একটি হতাশা ও অবিশ্বাসের অনুভূতি থাকা স্বাভাবিক। ১৯৯১ সালের পর থেকে যদি ক্ষমতা পালাবদলের রোটেশন প্যাটার্ন দেখি, তাহলে বিএনপির আরও অন্তত দু’বার ক্ষমতায় আসার কথা ছিল। সেই বাস্তবতায় তাদের ট্রমা অযৌক্তিক নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে একটি প্রক্সি ওয়ার তৈরি করার চেষ্টাও চলছে। ইউনুস সরকার ‘মানবিক করিডর’ তৈরির কথা বলে নির্বাচন জুনের পরে নিতে চাইছে। এটা ভারতীয় এক বিশেষ বয়ান, যা কিছু গণমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে চালানো হচ্ছে। সুবীর ভৌমিক ও চন্দন নন্দীর মতো ব্যক্তিরা এই প্রচারের পেছনে সক্রিয়।”

আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান একজন মার্কিন নাগরিক—এই ‘গল্পটি’ ছড়িয়ে দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থায় বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। উদ্দেশ্য হচ্ছে, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব খাটানো।”

তিনি জোর দিয়ে বলেন, “বিএনপির নির্বাচনী ট্রমা বাস্তব, এটি জেনুইন। একে অস্বীকার করে লাভ নেই। একই সঙ্গে স্বীকার করতে হবে—বিএনপিকে নির্বাচনে হারাতে পারে, এমন শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশে এখন নেই।”

টকশোর উপস্থাপক জানতে চান, এই বাস্তবতাই কি বিএনপির লাগাতার আন্দোলনের প্রধান কারণ? উত্তরে ফুয়াদ বলেন, “ধৈর্যের সঙ্গে বলছি—বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোনো দল এখন দেশে নাই।”

তার এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“বিএনপি ছাড়া ক্ষমতায় যাওয়ার মতো আর কোনো দল নেই“

আপডেট সময় : ০৬:১৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫