বাংলাদেশ ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে :আমীর খসরু

  • আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 43

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ থাকলেও অনেকেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছেন—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “এখন মুখ্য বিষয় হলো আমরা কত দ্রুত গণতন্ত্রের পথে ফিরে যেতে পারব।”

শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু আরও বলেন, দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ অপরিহার্য এবং এই বিনিয়োগ আসবে পুঁজিবাজারের মাধ্যমে। তাই আগামীতে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি অভিযোগ করেন, “দেশের পুঁজিবাজার এখন একটি ক্যাসিনোতে পরিণত হয়েছে। একটি বিশেষ গোষ্ঠী এসে এখানে খেলাধুলা করে চলে যায়। গত ১৫ বছর ধরে এমনই চলছে।”

তিনি পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বাজারে শৃঙ্খলা ও জবাবদিহিতা জরুরি।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও খ্যাতনামা অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিএসইসির কমিশনার মো. মোহসিন চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন এবং আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ।

মূল প্রবন্ধে ড. দেবপ্রিয় বলেন, “পুঁজিবাজারের যে দুরবস্থা চলছে, তার উন্নতির লক্ষণ খুব বেশি দেখা যাচ্ছে না। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জনে পুঁজিবাজারকে কার্যকর হাতিয়ারে রূপান্তর করতে হবে।”

তিনি আরও বলেন, “এক্ষেত্রে ব্যাংক ও কর ব্যবস্থার মধ্যে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ প্রয়োজন। আগামী বাজেটে তার প্রতিফলন থাকবে বলে আমরা আশাবাদী।”
তবে তিনি রাজনৈতিক হস্তক্ষেপ ও দায়মুক্তির সংস্কৃতির সমালোচনা করে বলেন, “১৯৯৬ ও ২০১০ সালের পুঁজিবাজার কেলেঙ্কারিতে এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, ফলে বিনিয়োগকারীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছে :আমীর খসরু

আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫