বাংলাদেশ ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

“ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সফল হবে: বিএনপির জাহিদ হোসেন”

  • আপডেট সময় : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 55

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূস সফল হতে পারবেন বলে বিশ্বাস প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “জনগণ ড. ইউনূসের পাশে রয়েছে, তাই তাকে বিতর্কিত করার চেষ্টা থেকে বিরত থাকা উচিত। এখনও সময় আছে—দায়িত্বশীল আচরণ করুন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিপক্ষের মতো আচরণ করবেন না।”

শনিবার (২৪ মে) রাজধানীতে অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশন আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় উপদেষ্টা পরিষদের সদস্যদের কড়া সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, “আপনারা যা ইচ্ছা তাই করছেন, যেন এটা আপনাদের পৈতৃক সম্পত্তি। দেশের মানুষ কী চায়, তা নিয়ে আপনাদের কোনও মাথাব্যথা নেই। আর এসবের দায় চাপানো হচ্ছে ড. ইউনূসের ঘাড়ে। তাকে বিতর্কিত করতে উপদেষ্টা কাউন্সিলেরই একাংশ জড়িত।”

তিনি বলেন, “আপনারা ইতিহাস ভুলে যাচ্ছেন। প্রথমে বলা হয়েছিল ৩৬ জুলাই বা ৫ আগস্ট নাকি দ্বিতীয় জন্ম! অথচ ১৯৪৭ না হলে ১৯৭১ আসত না, আর ১৯৭১ না হলে ২০২৪ আসত কি না—এটাই প্রশ্ন। ইতিহাসের ধারাবাহিকতা স্বীকার না করে কৃতিত্ব দাবি করাটা আত্মপ্রবঞ্চনা। দেশকে ভালোবাসলে প্রমাণ করুন কাজ দিয়ে, না হলে আপনারাও পতিত স্বৈরাচারের পরিণতি ভোগ করবেন।”

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা আইন-আদালতকে বিশ্বাস করেন না। যখন রায় আপনাদের পক্ষে যায়, তখন খুশি হন; বিপক্ষে গেলে ফেসবুকে স্ট্যাটাস দেন—এটা তো শেখ হাসিনার মানসিকতা! আন্দোলন সংগ্রামে জনগণ থাকে সামনে, তারপর জনগণ ঠিক করে কে দেশ চালাবে।”

সেনাবাহিনী প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। জুলাই-আগস্টে তারা তা প্রমাণ করেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে গেলে নিজেরাই বিতর্কিত হয়ে পড়বেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিন। আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সফল হবে: বিএনপির জাহিদ হোসেন”

আপডেট সময় : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫