বাংলাদেশ ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: আহ্বায়ক নাহিদ ইসলাম

  • আপডেট সময় : ০৭:৩০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 61

অনলাইন ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “তারা দু’জন গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমিও সেই সময় তাদের সঙ্গে ছিলাম। তবে তারা যদি রাজনীতিতে সক্রিয় হতে চান কিংবা নির্বাচনে অংশ নিতে চান, তাহলে সেটা সরকারের ছত্রছায়ায় নয়, সরকারের বাইরে এসে নিজস্বভাবে করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “যাদের সঙ্গে বর্তমানে আমাদের কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই, তাদেরকে এনসিপির সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাদের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এসময় তিনি আশা প্রকাশ করেন, “গণঅভ্যুত্থানের বৈধতা এবং যে সকল আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থান হয়েছিল তা বাস্তবায়নে সব উপদেষ্টা, বিশেষ করে ছাত্র উপদেষ্টারা একযোগে কাজ করবেন।” তিনি বলেন, সরকারে থাকা না থাকা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তবে গণআন্দোলনের প্রতিনিধিত্ব যথাযথভাবে ধরে রাখা অত্যন্ত জরুরি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৭:৩০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫