বাংলাদেশ ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

‘পদত্যাগ গুঞ্জনের’ মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি আহ্বায়কের বৈঠক

  • আপডেট সময় : ০৫:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 53

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ড. ইউনূসের ‘পদত্যাগ করতে চান’—এমন আলোচনার মধ্যেই এই সাক্ষাৎ ঘটে।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর ‘যমুনা’ বাসভবনে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন নাহিদ ইসলাম। এনসিপির একাধিক উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে তিনি যমুনায় প্রবেশ করেন এবং ড. ইউনূসের সঙ্গে একান্তে কথা বলেন।

বৈঠকে অধ্যাপক ড. ইউনূসের পদে থাকা না থাকা এবং অন্তর্বর্তী সরকারের বর্তমান ভূমিকাসহ বেশ কয়েকটি রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “হ্যাঁ, আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি।” তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সন্ধ্যার পর একই বাসভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও উপস্থিত থাকার খবর পাওয়া গেছে। তাঁরা পৃথকভাবে কিংবা যৌথভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এই বৈঠকগুলোর পরপরই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং ভূমিকা নিয়ে সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষাপটে ড. ইউনূসের ভূমিকা নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, “অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ জরুরি।” এ মন্তব্যের পর ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন নতুন মাত্রা পায়।

তবে সরকারপক্ষ কিংবা প্রধান উপদেষ্টার দপ্তর এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘পদত্যাগ গুঞ্জনের’ মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি আহ্বায়কের বৈঠক

আপডেট সময় : ০৫:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫