বাংলাদেশ ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ছাত্রদলে যোগ দিলেন মাশরাফী মর্তুজা ও তার অনুসারীরা

  • আপডেট সময় : ০৩:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 64

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

বুধবার (২১ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজিত কর্মীসভায় এই যোগদান অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনি। তাদের উপস্থিতিতেই নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন। এ সময় কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর নবাগতদের মিষ্টিমুখ করান।

যোগদানের বিষয়ে মো. মাশরাফী মর্তুজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার ভূমিকা মূল্যায়ন করে আমাকে যুগ্ম আহবায়ক করা হয়েছিল। এখন আমি আমার অনুসারীদের নিয়ে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিচ্ছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রদলে যোগ দিলেন মাশরাফী মর্তুজা ও তার অনুসারীরা

আপডেট সময় : ০৩:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫