বাংলাদেশ ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

  • আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 49

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরকারদলীয় প্রভাবশালী দুই উপদেষ্টা—মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা সদ্য নিয়োগপ্রাপ্ত মেয়র ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বুধবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মসজিদের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশস্থলে উপস্থিত জনতা ইশরাককে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন কাকরাইল এলাকা।

সমাবেশে ইশরাক বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু দুঃখজনকভাবে সরকার নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে এবং বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে।”

তিনি অভিযোগ করেন, “নতুন দল গঠনের পর দেখা গেল, সরকারের ভেতরেই তাদের অংশ রয়ে গেছে। এতে প্রমাণ হয়, একটি নিরপেক্ষ সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য পরিকল্পিত চক্রান্ত করছে।”

ইশরাক সরাসরি বলেন, “আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাহফুজ আলম নিরপেক্ষতার ভান করছেন। তারা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তাদের এখনই পদত্যাগ করতে হবে। কেউ যদি নিরপেক্ষ না থাকে, তাহলে তার সরকারে থাকার নৈতিকতা নেই।”

ইশরাক হোসেন স্পষ্ট ভাষায় বলেন, “আমরা পেছনে ফেরার সুযোগ নেই। যতদিন দাবি পূরণ না হবে, আমরা এখানেই থাকব। রাজপথ ছাড়ব না।”

এর আগে বিকাল সাড়ে ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইশরাক লেখেন, “আন্দোলনকারী জনতার সঙ্গে সংহতি জানাতে রাজপথে থাকব, যতদিন প্রয়োজন।” তিনি আরও নির্দেশ দেন, “নেতাকর্মীদের নির্দেশ একটাই—রাজপথ না ছেড়ে অবস্থান অব্যাহত রাখা।”

প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস জয়লাভ করলেও নির্বাচনি ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে ঘোষণা করে। এর পর থেকেই ইশরাকের সমর্থকরা নগর ভবনের সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫