বাংলাদেশ ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনসিপি নেতার

  • আপডেট সময় : ১১:২০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 59

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি অর্থ পরিকল্পনা উপদেষ্টাদের পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। নির্বাচন কমিশন পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের দাবিতে এনসিপি এই কর্মসূচি পালন করে।

সমাবেশে পাটওয়ারী বলেন, “আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। হুঁশিয়ারি দিয়ে বলছি, এই ঘোষণাপত্র না দিলে তিনি দেশে থাকতে পারবেন না।”

তিনি আরও বলেন, “উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের আমরা পদত্যাগে বাধ্য করব। অর্থনীতি ধ্বংসে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন, আর আইন মন্ত্রণালয়কে অকার্যকর করতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।”

নাসিরউদ্দীন পাটওয়ারী আরও বলেন, “ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে। ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো নির্বাচন হতে দেবে না। আমাদের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং আইন সংশোধন করতে হবে।”

তিনি অভিযোগ করেন, “বিভিন্ন এলাকায় দালালচক্র দখল চালাচ্ছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থি ব্যক্তিদের বের করে দিতে হবে। বিএনপি এখন লাশের রাজনীতি করছে এবং আওয়ামী লীগের অর্থে বড় বড় কথা বলছে।”

সমাবেশে তিনি আরও বলেন, “ইসি নগর ভবন বিএনপির কাছে ছেড়ে দেওয়া হচ্ছে—এটি সরাসরি জনগণের সঙ্গে গাদ্দারি। এমন পরিস্থিতিতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত ইসি পুনর্গঠনের ব্যবস্থা নিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনসিপি নেতার

আপডেট সময় : ১১:২০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫