বাংলাদেশ ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বাংলাদেশি কৃষক ধরে নিল বিএসএফ, জবাবে ভারতীয় নাগরিক আটক করল গ্রামবাসী

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৯:১৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 53

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে দুই বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক এবং পাল্টা প্রতিক্রিয়ায় স্থানীয়দের হাতে দুই ভারতীয় নাগরিক আটক হওয়ার ঘটনায়।

শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় মাসুদ ও এনামুল নামের দুই বাংলাদেশি কৃষক সীমান্তসংলগ্ন জমিতে ধান কাটছিলেন। এ সময় ভারতের বিএসএফ সদস্যরা হঠাৎই বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে তাদের ধরে নিজেদের সীমানায় নিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী পাল্টা প্রতিক্রিয়ায় অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয় নাগরিককে আটক করে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান এবং সেখানেই তাদের রাখেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকে দুই দেশের নাগরিকদের বিনিময় নিয়ে আলোচনা হবে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সীমান্তে এ ধরনের ঘটনা পূর্বেও ঘটলেও এবার পাল্টা প্রতিক্রিয়ায় দু’দেশের নাগরিক আটক হওয়ায় পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশি কৃষক ধরে নিল বিএসএফ, জবাবে ভারতীয় নাগরিক আটক করল গ্রামবাসী

আপডেট সময় : ০৯:১৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫