বাংলাদেশ ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হোক: কুড়িগ্রামে সামছুজ্জমান দুদু

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৮:৫৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 54

কুড়িগ্রাম প্রতিনিধি: 

দ্রুত সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জমান দুদু। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সামছুজ্জমান দুদু বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস সম্প্রতি ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের কথা বললেও পরে প্রেস নোটের মাধ্যমে তা সংশোধন করে জুন মাসে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এজন্য কোনো আন্দোলনের প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “৩১ দফা কেবল বিএনপির একার দাবি নয়, বরং এটি বাংলাদেশের সংস্কার ও অগ্রগতির জন্য অত্যন্ত জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, তার বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে এই ৩১ দফার মধ্যে।”

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা প্রমুখ।

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৬ শতাধিক নেতা-কর্মী দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ ভাগে বিকাল সাড়ে ৪টায় ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হোক: কুড়িগ্রামে সামছুজ্জমান দুদু

আপডেট সময় : ০৮:৫৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫