বাংলাদেশ ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত

  • আপডেট সময় : ১১:৫০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / 82

ঈদুল ফিতরের আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, এ টি এম আজহারুল ইসলাম তৎকালীন সরকারের মিথ্যা ও সাজানো মামলায় ১৩ বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন। দেশবাসীর প্রত্যাশা ছিল, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার এ টি এম আজহারুল ইসলামও মুক্ত হবেন। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আট মাস পরও তার মুক্তি না হওয়ায় জনগণ হতাশ ও বিস্মিত।

জামায়াত আমির বলেন, এ টি এম আজহারুল ইসলাম যেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য তাকে ঈদের আগেই মুক্তি দেওয়ার আহ্বান জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত

আপডেট সময় : ১১:৫০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫