ডুসাকের ন্যায়পাল মনোনীত হলেন শাহাজাহান আলী বিপিএএ
- আপডেট সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / 162
নিউজ ডেস্ক: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন কুড়িগ্রাম (ডুসাকের ন্যায়পাল) মনোনীত হয়েছেন মোঃ শাহাজাহান আলী, বিপিএএ।
গত ২৯ মার্চ ২০২৪ ইং ডুসাকের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির কার্যনির্বাহী সভায় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সকলের মতামতের ভিত্তিতে মো: শাহজাহান আলী বিপিএএ কে ন্যায়পাল মনোনীত করা হয়।

উল্লেখ্য মোঃ শাহজাহান আলী বিপিএএ এর জন্ম কুড়িগ্রাম জেলার চিলমারী থানায়। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিষয়ে। এরপর কুড়িগ্রাম ল কলেজ থেকে এলএল,বি; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইসিটি বিষয়ে পিজিডি ডিগ্রি এবং সর্বশেষ এনএপিডি থেকে ডিপিপিডিএম ডিগ্রি অর্জন করেন। চাকুরীজীবনের শুরুতে রূপালী ব্যাংক লি: এর একাধীক শাখায় ‘শাখা ব্যাবস্থাপক’ হিসেবে কাজ করেন। ২০১২ সালে সাব-রেজিস্ট্রার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশীদার হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের সেবা সহজীকরন নিয়ে কাজ করে জাতীয় পর্যায়ে ‘উদ্ভাবক’ হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সাথে কাজ করেন। ভূমি সম্পর্কিত তথ্য জনগনের দোড়গোড়ায় পৌছে দেয়ার জন্য কয়েকটি মোবাইল এ্যাপ্স উদ্ভাবন করেন এবং নিজ উদ্যোগে একাদীক প্রকল্প বাস্তবায়ন করেন। ভূমি ব্যবস্থাপনা এবং দলিল নিবন্ধন ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন জন্য তিনি ব্যাপক ভূমিকা রাখেন। তার কৃতকর্মের স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালে জাতীয় পর্যায়ের শ্রেষ্ট ব্যক্তি ক্যাটাগরিতে প্রশাসনের সর্বোচ্চ পদক ‘জনপ্রশাসন পদক-২০১৮’ তে ভূষিত হন। পরবর্তীতে তিনি আইন ও বিচার বিভাগ থেকে গ্রহিত একটি প্রকল্পের ‘সহকারী প্রকল্প পরিচালক’ হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি সাব-রেজিস্ট্রার হিসেবে জামালপুর সদরে কর্মরত আছেন।
















