বাংলাদেশ ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

কৃষিতে ব্লকচেইন নিয়ে সেমিনার

  • আপডেট সময় : ০৭:৫৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / 185
বাকৃবি প্রতিনিধি:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের  প্রযুক্তিতে একধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয়ে  কৃষিতে ব্লকচেইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদীয় গ্যালারীতে ওই আলোচনা সভার আয়োজন করে ব্যক্তিগত প্রতিষ্ঠান ‘নন- অ্যাকাডেমি’। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন নন- অ্যাকাডেমির প্রধান নির্বাহী মো. আরিফুল ইসলাম। এসময় তিনি কৃষিতে ব্লকচেইন, পণ্য সরবরাহ চেইনে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা তৈরি, স্মার্ট পেমেন্ট ও চুক্তি, কৃষকদের আধুনিক পরিচয় তৈরি, মার্কেটপ্লেস তৈরির বিষয়ে আলোচনা করেন।
এসময় তিনি বলেন, ব্লকচেইন হচ্ছে তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি। এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়। এটি একটি অপরিবর্তনযোগ্য ডিজিটাল লেনদেন যা শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের জন্যই প্রযোজ্য নয়। এ প্রযুক্তি ব্যবহার করে যেকোনো কার্য-পরিচালনা রেকর্ড করা যেতে পারে। কেবল একজনের কাছে সকল তথ্য পুঞ্জীভূত না থেকে সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্বের কোথায় খাবার সংকট আছে, কোথায় উদ্বৃত্ত আছে সকল তথ্য সহজেই জানা যাবে। ফসল উৎপাদন সম্পর্কিত সকল তথ্য সহজেই পাওয়া যাবে।
পরবর্তীতে ব্লকচেইনের ওপরে মানুষের বিশ্বস্ততা এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোকপাত করেন বিশ্ববিদ্যালয়ের অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান। তিনি বলেন, ব্লকচেইনের অর্থনীতি হচ্ছে বিশ্বাসযোগ্য অর্থনীতি। কৃষিপণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ সবকিছুর তথ্য সরবরাহ করা সম্ভব হবে। নিজস্ব নিয়ন্ত্রণে থাকবে নিজের তথ্য। যে কেউ চাইলেই সেটি পরিমার্জন বা পরিবর্তন করতে পারবে না।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম বলেন, বর্তমান প্রেক্ষাপটে যা কিছু উদ্ভাবনী তার সবটাই আমাদের গ্রহণ করতে হবে। কৃষি ব্যবস্থাকে স্মার্ট সিস্টেম হিসেবে গড়তে ব্লকচেইন সিস্টেম প্রয়োজন হবেই। প্রতিনিয়ত প্রযুক্তির সাথে কৃষিকেও উন্নত করতে হবে। নিজেদেরকেও স্মার্ট হতে হবে। প্রযুক্তিগত যোগ্যতা বাড়াতে শিক্ষার্থীদের এধরনের উদ্যোগ আরো বাড়াতে হবে। স্মার্ট মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, অধ্যাপক ড. মো. রোস্তম আলী। আরোও উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রায় শতাধিক শিক্ষার্থী।
আলোচনা শেষে কুইজ সেশনের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
কুড়িগ্রাম, ১৪ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমএইচ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কৃষিতে ব্লকচেইন নিয়ে সেমিনার

আপডেট সময় : ০৭:৫৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩