বাংলাদেশ ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

বাকৃবির নব নিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

  • আপডেট সময় : ০৬:০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / 141

রায়হান আবিদ, বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত উপাচার্য ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ঐ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের সংক্ষিপ্ত তুলে ধরা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করার জন্য উপাচার্যকে ক্রেস্ট প্রদান করে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন সমস্যা ও দাবি উপাচার্যের সামনে তুলে ধরে। বিশেষ করে ডাইনিং সমস্যা, ইন্টারনেট সমস্যা, বিশ্ববিদ্যালয়ের জব্বারের হোটেলগুলোর খাবারের মান উন্নয়ন, বিদেশী শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা কথা তুলে ধরেন ছাত্রসংগঠনের নেতারা।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ছাত্রদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। বাকৃবির ভিশন দক্ষ কৃষি গ্রাজুয়েট তৈরি করা। বিশ্ববিদ্যালয়ের মৌলিক দুই উপাদান ছাত্র এবং শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করতে কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাবে। শিক্ষার্থীরা বিসিএস মুখী না হয়ে কৃষি সেক্টরে চাকুরি করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। অন্যদের চাকুরির সুযোগ সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পূর্বা ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এমদাদুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ অধ্যাপক ড ইয়াহিয়া খন্দকারসহ গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মো মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা—কর্মচারী, অফিসার পরিষদের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩১ জুলাই (মনোযোগ প্রকাশ.কম)//রা,আ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাকৃবির নব নিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

আপডেট সময় : ০৬:০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩