বাংলাদেশ ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

অভিনেতা সিদ্দিকুর রহমান গুলশান থানায় হস্তান্তর, হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৬:৪২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 67

মনোযোগ প্রকাশ ডেস্ক:

অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় দায়েরকৃত হত্যা ও হত্যাচেষ্টা মামলার ভিত্তিতে তাকে থানায় নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় দায়েরকৃত দুইটি মামলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে গণমাধ্যমকে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে সংঘটিত একটি হত্যাকাণ্ড এবং একটি হত্যাচেষ্টার ঘটনায় সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলার আলোকেই তাকে গুলশান থানায় পাঠানো হয়েছে।

এর আগে রাজধানীর কাকরাইল এলাকায় সিদ্দিকুর রহমানকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তার শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট, ছিঁড়ে ফেলা হয় তার পরিধেয় পোশাক। ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, “সিদ্দিককে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অভিনেতা সিদ্দিকুর রহমান গুলশান থানায় হস্তান্তর, হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫